খেলা
২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে না বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ফলে শিরোপার লড়াই শুরু করবে কোয়ার্টার ফাইনাল থেকেই।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস চূড়ান্ত করা হয়। পুরুষ বিভাগে অংশ নিচ্ছে মোট ১০টি দল, আর নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ৮টি দল।
পুরুষদের প্রথম পর্বে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ছয় দলকে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচই হবে জাপানের নাগোয়া শহরে এবং খেলা হবে টি-টোয়েন্টি সংস্করণে।
অন্যদিকে, নারী ক্রিকেটের লড়াই শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ভারতের সামনে জাপান, শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়া এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। মেয়েদের ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী—দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উচ্চতর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তানকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারতকে। আর মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয় দল।
বাংলাদেশের জন্য এবার সরাসরি নকআউট পর্বে জায়গা পাওয়া শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিয়েছে। প্রথম রাউন্ড এড়িয়ে যাওয়ায় বিশ্রাম ও প্রস্তুতির বাড়তি সুযোগ নিয়ে মূল লড়াইয়ে নামবে টাইগাররা।
বিষয় : বাংলাদেশ এশিয়ান গেমস বাংলাদেশ
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬