বাংলাদেশ
কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলেও তা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দ্রুত পদক্ষেপে ওই ব্যক্তিরা শেষ পর্যন্ত নদীপথেই ভারতের দিকে ফিরে যায়।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জয়পুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথ ব্যবহার করে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডারসহ মোট ৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
টহলে থাকা বিজিবি সদস্যরা ঘটনাটি দ্রুত শনাক্ত করে সীমান্তে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা আর বাংলাদেশে ঢুকতে পারেননি। পরে তারা একই নদীপথ দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান। এতে পুশ-ইনের পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বাহিনী সর্বক্ষণ সতর্ক রয়েছে। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬