সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 আন্তর্জাতিকআন্তর্জাতিক

দাবানলে বিপর্যস্ত স্পেন, জারি হলো জাতীয় জরুরি অবস্থা

মাদ্রিদ ও আশপাশের এলাকায় একাধিক দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি সামরিক জরুরি ইউনিটকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।

দাবানলে বিপর্যস্ত স্পেন, জারি হলো জাতীয় জরুরি অবস্থা
ছবি -সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদ এবং পার্শ্ববর্তী আভিলা প্রদেশে একযোগে ছড়িয়ে পড়া একাধিক দাবানল পরিস্থিতিকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। আগুন দ্রুত বিস্তার লাভ করায় বৃহস্পতিবার গভীর রাতে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্প্যানিশ সরকার। জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত জনবল, সরঞ্জাম এবং সামরিক সক্ষমতা দ্রুত কাজে লাগানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দাবানলের কারণে শুধু মাদ্রিদ অঞ্চল থেকেই ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে স্পেনের সামরিক জরুরি ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত কয়েক দিনে মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন বনাঞ্চলে একের পর এক আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন ধারাবাহিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকা খালি করছে। বৃহস্পতিবার ভোরে রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দার কাছে জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে আভিলা প্রদেশের দাবানলও ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, বুরগোহন্দো, এল তিয়েলো এবং নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ধোঁয়া ও আগুনের ঝুঁকি থেকে তারা নিরাপদ থাকতে পারেন।

দেশটির প্রভাবশালী দৈনিক এল পাইস জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়েলো এলাকার একটি গ্রামীণ পর্যটন কমপ্লেক্স এবং একটি আবাসন প্রকল্প থেকে অন্তত ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে সবচেয়ে বড় দাবানলটি জ্বলছে রাজধানী মাদ্রিদের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে গুয়াদালাহারা প্রদেশে। গত বৃহস্পতিবার থেকে সেখানে প্রায় ৩২ হাজার হেক্টর বন ও প্রাকৃতিক এলাকা আগুনে পুড়ে গেছে, যা সাম্প্রতিক সময়ে স্পেনের অন্যতম বড় অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আভিলা, লেওন, তোলেদো, মাদ্রিদসহ বিভিন্ন অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (ইএফএফআইএস)-এর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্পেনে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই পরিমাণ গত বছরের তুলনায় কম; ২০২৫ সালে দেশটিতে আগুনে পুড়ে গিয়েছিল প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর এলাকা। তবুও চলমান অগ্নিকাণ্ড স্পেনের জন্য নতুন করে বড় ধরনের পরিবেশগত ও মানবিক সংকট তৈরি করেছে।

বিষয় : স্পেন মাদ্রিদ দাবানল

কাল মহাকাল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দাবানলে বিপর্যস্ত স্পেন, জারি হলো জাতীয় জরুরি অবস্থা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত