সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 লোকাল ফোকাসলোকাল ফোকাস

৫০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন উপজেলা হাসপাতালের চিকিৎসক

নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আবাসিক মেডিকেল অফিসারকে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

৫০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন উপজেলা হাসপাতালের চিকিৎসক
ছবি -সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (২৫ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত অভিযানে ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানার হেফাজতে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। প্রায় নয় মাস আগে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসকের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে অতীতেও তাকে অপসারণের দাবি উঠেছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে সময় কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের কর্মীদের মাধ্যমে তিনি চিকিৎসককে ইয়াবাসহ আটকের খবর জেনেছেন। অভিযোগের সত্যতা পুলিশি তদন্তে নিশ্চিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নরসিংদী ইয়াবা রায়পুরা মেডিকেল অফিসার

কাল মহাকাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

৫০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন উপজেলা হাসপাতালের চিকিৎসক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (২৫ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত অভিযানে ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানার হেফাজতে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। প্রায় নয় মাস আগে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসকের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে অতীতেও তাকে অপসারণের দাবি উঠেছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে সময় কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের কর্মীদের মাধ্যমে তিনি চিকিৎসককে ইয়াবাসহ আটকের খবর জেনেছেন। অভিযোগের সত্যতা পুলিশি তদন্তে নিশ্চিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত