লোকাল ফোকাস
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ও কথিত মাদক কারবারি মো. রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর দাউদকান্দি টোলপ্লাজায় নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান। তার উপস্থিতিতে উদ্ধার হওয়া ইয়াবা গণনা করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, উদ্ধার হওয়া মাদকের চালানটি চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬