সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 লোকাল ফোকাসলোকাল ফোকাস

মনপুরার লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ, বনে অবমুক্ত

ভোলার মনপুরায় স্থানীয়দের সহায়তায় একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। স্বাস্থ্য পরীক্ষা শেষে হরিণটিকে সংরক্ষিত চরপাতালিয়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।

মনপুরার লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ, বনে অবমুক্ত
ছবি -সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলার লোকালয়ে ঢুকে পড়া একটি মায়াবী হরিণ উদ্ধার করে আবারও প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দিয়েছে বনবিভাগ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করা হরিণটিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে হরিণটি দেখতে পান স্থানীয়রা। পরে সেটিকে নিরাপদে আটকে রেখে বনবিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মনপুরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৪টার দিকে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

বনবিভাগের কর্মকর্তারা জানান, হরিণটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাতে বন্য পরিবেশে নিরাপদে বিচরণ করতে পারে।

পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটি উদ্ধার করা হয়। পরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

বিষয় : মনপুরা মায়াবী হরিণ

কাল মহাকাল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মনপুরার লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ, বনে অবমুক্ত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভোলার মনপুরা উপজেলার লোকালয়ে ঢুকে পড়া একটি মায়াবী হরিণ উদ্ধার করে আবারও প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দিয়েছে বনবিভাগ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করা হরিণটিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে হরিণটি দেখতে পান স্থানীয়রা। পরে সেটিকে নিরাপদে আটকে রেখে বনবিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মনপুরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৪টার দিকে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

বনবিভাগের কর্মকর্তারা জানান, হরিণটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাতে বন্য পরিবেশে নিরাপদে বিচরণ করতে পারে।

পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটি উদ্ধার করা হয়। পরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত