লোকাল ফোকাস
পাবনার সাঁথিয়ায় জুমার নামাজের আগে স্থানীয় একটি মসজিদে ইমামতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের আগে সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর (ছেচানিয়া) বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাবেক জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ছেলে ও সাঁথিয়ার সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দুপুর সাড়ে ১২টার দিকে ওই মসজিদে যান। নামাজের আগে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন, কিছু সময় বক্তব্য দেন এবং পরে খুতবা শুরু করেন।
এ সময় মসজিদের ভেতরে বিএনপির একটি পক্ষ আপত্তি জানিয়ে হট্টগোল শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে জামায়াতের শিখন মোল্লা, সাদ্দাম ফকির, মেহেদী হাসান, শিমুল ফকির, রবিন হাসান, মফিজ উদ্দিন, কুতুবউদ্দিন এবং এনসিপির আবু দাউদ ফকির রয়েছেন। অন্যদিকে বিএনপির আহতদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, ছাত্রদল নেতা জীবন আহম্মেদ, ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদসহ আরও কয়েকজন।
সাঁথিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিসুর রহমান দাবি করেন, স্থানীয় জামায়াত এবং মসজিদ কমিটির অনুমতি নিয়েই ব্যারিস্টার নাজিবুর রহমানের ইমামতি করার কথা ছিল। তার অভিযোগ, খুতবার সময় বিএনপির কিছু লোক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, স্থানীয় সংসদ সদস্যের ইমামতি নিয়ে মুসল্লিদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, আফতাবনগর বাজার জামে মসজিদে নামাজকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬