লোকাল ফোকাস
কিশোরগঞ্জে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার চেয়েও হৃদয়বিদারক মুহূর্ত তৈরি হয়, যখন ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে গিয়ে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য জানতে পারেন, নিহত শিশুটি তারই সন্তান।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের কাছে জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দলের সঙ্গে ঘটনাস্থলে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল আলম। সেখানে গিয়ে তিনি দেখতে পান, নিহত শিশুটি তার নিজের ছেলে। এ ঘটনায় উপস্থিত পুলিশ সদস্য, স্থানীয় মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, কনস্টেবল সামসুল আলমের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে কনস্টেবল সামসুল আলম ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে যান। পরে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তারই সন্তান। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং পুরো পুলিশ সদস্যদেরই শোকাহত করেছে।
তিনি জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একই দিনে জেলার পাকুন্দিয়া উপজেলায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৬০) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক মোস্তাফিজুর রহমান মারা যান। তিনি ঢাকার কাকারাইল এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও তিন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিষয় : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬