জাতীয়
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ চালানো হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্য ও অনুমোদনহীন বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে কেবল একটি ভেরিফায়েড (ব্লু ব্যাজযুক্ত) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মন্ত্রীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্ম থেকে তার নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য এবং বিভিন্ন ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।
এ পরিস্থিতিতে ভুয়া অ্যাকাউন্ট বা পেজ থেকে প্রকাশিত কোনো তথ্য, বক্তব্য বা বার্তাকে সত্য বলে গ্রহণ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বা পেজ শনাক্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬