রাজনীতি
রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে বঙ্গভবন থেকে রওনা হন।
গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন তিনি।
রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে সংবিধান নির্ধারিত বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান ও কর্মকাণ্ডে অংশ নেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতির দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আর রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রপ্রধান হিসেবে সরকারি বাসভবনে তার অবস্থান।
মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয় : শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন
2.png)
রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬