সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

সাহাবুদ্দিনের গ্রেফতার দাবি: সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা গ্রেফতারের দাবিকে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতির সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন।

সাহাবুদ্দিনের গ্রেফতার দাবি: সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি -সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে এমন কোনো অভিযোগ সরকারের বিবেচনায় নেই, যা আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী প্রাপ্য সব সুবিধা ও নিরাপত্তা পাবেন মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানসংক্রান্ত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারী সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান অনুযায়ী বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। সে সময়কার কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিচারিক প্রক্রিয়া চালানোর সুযোগ ছিল না।

তিনি আরও বলেন, ওই সময়ের বাইরে কেউ যদি তার বিরুদ্ধে কোনো বক্তব্য বা অভিযোগ তুলে থাকেন, তা প্রকাশের স্বাধীনতা তাদের রয়েছে। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো বিষয় খুঁজে পায়নি, যা রাষ্ট্রীয়ভাবে বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। যে কেউ তার মতামত দিতে পারেন। তবে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখেনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রচলিত আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) মাধ্যমে ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আইন যেসব সুবিধা নিশ্চিত করেছে, সেগুলোর সবই তিনি পাবেন।

বিষয় : স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ গ্রেফতার শাহাবুদ্দিন চুপ্পু

কাল মহাকাল

রোববার, ২৬ জুলাই ২০২৬

সাহাবুদ্দিনের গ্রেফতার দাবি: সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে এমন কোনো অভিযোগ সরকারের বিবেচনায় নেই, যা আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী প্রাপ্য সব সুবিধা ও নিরাপত্তা পাবেন মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানসংক্রান্ত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারী সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান অনুযায়ী বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। সে সময়কার কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিচারিক প্রক্রিয়া চালানোর সুযোগ ছিল না।

তিনি আরও বলেন, ওই সময়ের বাইরে কেউ যদি তার বিরুদ্ধে কোনো বক্তব্য বা অভিযোগ তুলে থাকেন, তা প্রকাশের স্বাধীনতা তাদের রয়েছে। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো বিষয় খুঁজে পায়নি, যা রাষ্ট্রীয়ভাবে বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। যে কেউ তার মতামত দিতে পারেন। তবে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখেনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রচলিত আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) মাধ্যমে ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আইন যেসব সুবিধা নিশ্চিত করেছে, সেগুলোর সবই তিনি পাবেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত