লোকাল ফোকাস
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকদিনের বিরতির পর আজ সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। একই সময়ে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীরা আজ ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ও তাজভিদ দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের জন্য রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।
বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ, সড়ক যোগাযোগের সমস্যা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের বাকি পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো আবার শুরু হবে। তবে স্থগিত হওয়ার আগে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য পরে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন ৯৯ হাজার ৬৮৮ জন। তারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিষয় : এইচএসসি পরীক্ষা চট্রগ্রাম বন্যা বিরতি শুরু
2.png)
সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬