আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ স্পষ্টভাবে নাকচ করেছে কুয়েত। দেশটির সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা কোনো দেশ বা সামরিক জোটকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কুয়েত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সরকার জানায়, প্রতিবেদনটিতে উত্থাপিত দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপনে বিমান অভিযান পরিচালনা করে। এতে আরও দাবি করা হয়, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে এ অভিযানে সহায়তা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ধরনের দাবি প্রকাশের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নাল-এর সম্পাদকীয় বোর্ডের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠান। সেখানে তিনি প্রতিবেদনের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে অভিহিত করেন।
চিঠিতে রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে কুয়েত অংশ নেয়নি। পাশাপাশি আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনার জন্য দেশটির ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতিও কোনো পক্ষকে দেওয়া হয়নি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ, কুনার বরাত দিয়ে জানিয়েছে, কুয়েত প্রকাশিত প্রতিবেদনটির সব অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। তবে একই অভিযোগে নাম আসা বাহরাইন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি।
বিষয় : ইরান হামলা কুয়েতের ভূ-খন্ড
2.png)
রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬