বিনোদন
জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ এনে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, রোকেয়া প্রাচী ও মাহিয়া মাহিসহ ২৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এসডিএফের দাবি, জুলাই আন্দোলনের সময় বা সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অন্যান্য ব্যক্তির ভূমিকা নিয়ে নিরপেক্ষ, আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
সংগঠনের দেওয়া তালিকায় রয়েছেন— ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর এবং মারিয়া কিসপট্টা।
অভিযোগপত্রে রাষ্ট্রসংলাপ ফোরাম বলেছে, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা উচিত। একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তারা প্রত্যাশা করছে।
প্রসঙ্গত, এই অভিযোগ দাখিলের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে—এমন নয়। অভিযোগ গ্রহণ, প্রাথমিক যাচাই এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
2.png)
রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬