রাজনীতি
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৮ সদস্যের একটি আংশিক কমিটি এবং একটি সার্চ কমিটিও ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে আব্দুল্লাহ আল জাবের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমা সদস্য সচিব নির্বাচিত হন। এ ছাড়া শহীদ শরিফ ওসমান হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব নতুন আংশিক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক হিসেবে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে হাবিবুল্লাহ মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং যোগ্য ও জ্যেষ্ঠ সদস্যদের মূল্যায়নের উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে জি এ সাবির এবং সদস্য সচিব হিসেবে মাসুদুর রহমান আদনান দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।
নবগঠিত নেতৃত্বের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চকে আদর্শভিত্তিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সহযোগিতা, দোয়া এবং গঠনমূলক পরামর্শ কামনা করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।
বিষয় : ইনকিলাব মঞ্চ আহবায়ক কমিটি
2.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬