খেলা
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২০২৬ বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমে সরে দাঁড়ানোর আগেই ফরাসি সংবাদমাধ্যমে জিদানের নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ পেল।
ফ্রান্স ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা জিদান ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে দেশের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কোচিং ক্যারিয়ারেও তিনি গড়েছেন অনন্য সাফল্যের নজির। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেন তিনি। ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন কোচিং থেকে দূরে ছিলেন।
এবার সেই বিরতি ভেঙে ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে ফিরছেন ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া দলটিকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন তাঁর কাঁধে।
দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে জিদান বলেন, ফ্রান্সের কোচ হওয়া তাঁর জন্য অসাধারণ সম্মান ও গর্বের বিষয়। জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব যেমন আনন্দের, তেমনি অনেক বড় দায়িত্বও।
তিনি আরও বলেন, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সঙ্গে জাতীয় দলকে ঘিরে তাঁর বড় লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন।
জিদান জানান, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে সেগুলো গ্রহণ না করে তিনি উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হলো নিজের দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণের মাধ্যমে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের যাত্রা শুরু হবে।
বিষয় : জিদান ফ্রান্সের নতুন কোচ
2.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬