সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

কক্সবাজারকে সিটি করপোরেশন ঘোষণা করতে যাচ্ছে সরকার

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে প্রশাসনিক উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে গ্রামীণ সড়ক, কর্মসংস্থান, চট্টগ্রাম ওয়াসা ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের তথ্য তুলে ধরা হয়েছে।

জাভেদ চৌধুরী
জাভেদ চৌধুরী
কক্সবাজারকে সিটি করপোরেশন ঘোষণা করতে যাচ্ছে সরকার
ছবি -সংগৃহীত

দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজারকে সিটি করপোরেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক দপ্তরাদেশে স্থানীয় সরকার বিভাগকে দ্রুত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন শেষ করবে।

এদিকে চট্টগ্রাম ওয়াসার আর্থিক ও সেবাদানে উল্লেখযোগ্য অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে বর্তমানে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন বেড়ে গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা ওয়াসার দাবি অনুযায়ী এ পর্যন্ত সর্বোচ্চ।

এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম। এ নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

বিষয় : কক্সবাজার সিটিকরপোরেশন

কাল মহাকাল

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারকে সিটি করপোরেশন ঘোষণা করতে যাচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত