সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 খেলাখেলা

মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস

বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস
ছবি -সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বে এলো নতুন পরিবর্তন। ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে টি–টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন লিটন। অন্যদিকে, ওয়ানডে দলের সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন নেতৃত্ব কাঠামোর ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, তিন সংস্করণের ক্রিকেটে দুই অধিনায়ক রাখার নীতিতে এগোচ্ছে বোর্ড।

তামিম বলেন, সাদা বল ও লাল বলের ক্রিকেটের চাহিদা ভিন্ন। সেই বাস্তবতা বিবেচনায় আলাদা নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিচালনা পর্ষদও এ বিষয়ে একমত হয়েছে।

২০২৫ সালের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্ব পান মেহেদী হাসান মিরাজ। তাঁর অধিনায়কত্বে ২৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতে জয় পেয়েছে দল। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্বও আসে তাঁর নেতৃত্বে। তবে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

তবে নেতৃত্বের পরিবর্তনের পেছনে মিরাজের অধিনায়কত্বের পারফরম্যান্সকে দায়ী করতে নারাজ বিসিবি সভাপতি। তাঁর ভাষ্য, মিরাজ অধিনায়ক হিসেবে সফল হলেও দল এখন তাঁকে একজন অলরাউন্ডার হিসেবেই বেশি প্রয়োজন মনে করছে।

তামিম বলেন, মিরাজের ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দলের বড় প্রত্যাশা রয়েছে। সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতায় কিছুটা ঘাটতি দেখা গেছে। তাই নেতৃত্বের অতিরিক্ত চাপ থেকে তাঁকে মুক্ত রেখে আবারও সেরা ছন্দে ফেরাতে চায় বোর্ড।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত নিয়ে মিরাজের সঙ্গে আলোচনা হয়েছে। বোর্ডের পরিকল্পনা ও ভাবনার বিষয়টি তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং পুরো বিষয়টি বুঝতে পেরেছেন।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে অধিনায়ক লিটন দাস

কাল মহাকাল

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত