ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সোনারগাঁও ঢাকা রোটারি ক্লাবের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গনের বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও ঢাকা রোটারি ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহিন উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, কোষাধ্যক্ষ এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান বাপ্পি, সদস্য মুহাম্মদ আলমগীর মুকুল, মো. নাজমুল হক গাজীসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
2.png)
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬