সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 স্বাস্থ্য ও চিকিৎসাস্বাস্থ্য ও চিকিৎসা

৩ শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে। তবে তিনটি শর্ত কঠোরভাবে মানতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তারেক শাফিন
তারেক শাফিন
৩ শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
ছবি -সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তদন্ত প্রতিবেদনে সন্তোষজনক তথ্য পাওয়ার পর তিনটি শর্ত আরোপ করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল এবং চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে এবং তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া গেছে বলে সরকার মনে করেছে। এর ভিত্তিতেই লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

তবে হাসপাতাল পরিচালনায় কয়েকটি বাধ্যতামূলক শর্তও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি সরকার স্পষ্ট করেছে, নির্ধারিত শর্ত ভঙ্গ করা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয় : আদ-দ্বীন লাইসেন্স পুন:বহাল

কাল মহাকাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

৩ শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত