ঢাকা
রাজধানীর ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল্লাহ আল মামুনের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘৫ আগস্ট পুলিশ হত্যা দিবস’ শিরোনামের একটি ফটোকার্ড প্রকাশ করে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বুধবার বিকেল ৪টার দিকে দেওয়া ওই পোস্ট নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, ৫ আগস্টকে আনুষ্ঠানিকভাবে ‘পুলিশ হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে কি না।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন স্পষ্ট করেন, সরকার বা পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের কোনো দিবস ঘোষণা করা হয়নি। তাঁর ভাষ্য, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আন্দোলনের সময় সহকর্মীদের নিহত হওয়ার ঘটনাকে সামনে রেখেই তিনি এমনভাবে বিষয়টি দেখেছেন। তিনি বলেন, কোনো দিবস ঘোষণার এখতিয়ার তাঁর নেই এবং তিনি তেমন কোনো ঘোষণাও দেননি।
ফটোকার্ডটি তিনি নিজে তৈরি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, এটি তাঁর তৈরি নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ড সংগ্রহ করে তিনি শুধু নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, পুলিশ বা সরকারের পক্ষ থেকে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়নি। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে। প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পর সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৮৪৩ জন নিহত হন। অন্যদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে ওই সময়ে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ছিল এবং অধিকাংশ প্রাণহানির ঘটনা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্রের গুলির সঙ্গে সম্পর্কিত।
2.png)
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬