ঢাকাঢাকা

আলিয়া মাদ্রাসায় সিট নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

হলের সিট নিয়ে বিরোধের জেরে রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুমন শাহরিয়ার
সুমন শাহরিয়ার
আলিয়া মাদ্রাসায় সিট নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ
ছবি -সংগৃহীত

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও বিকাল সাড়ে ৪টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি হলে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল থেকেই দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছিল। হলের সিট বরাদ্দ ও দখলকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেন, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্রশিবির এবং আলিয়া মাদ্রাসার ঘটনাও তার অংশ।

এদিকে একই দিনে রাজধানীর আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একই সময়ে ঢাকা কলেজেও দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুর ২টার পর থেকে আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে বিকালে তা কয়েক দফা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিষয় : ঢাকা আলীয়া মাদরাসা ছাত্রদল শিবির

কাল মহাকাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

আলিয়া মাদ্রাসায় সিট নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত