খেলা
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং দেশজুড়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।
তিনি শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডকে নিজস্ব তহবিল থেকে মাঠপর্যায়ের প্রতিযোগিতার জন্য বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। তার মতে, নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমেই নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।
মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও সুবিধা স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিক্ষার্থী সংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন করতে হবে। পাশাপাশি দল গঠন সম্ভব না হওয়ার কারণও তদন্ত করে দেখা হবে।
তিনি আরও বলেন, যদি কোনো প্রতিষ্ঠান ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থী সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
প্রতিমন্ত্রীর ভাষ্য, সরকারের লক্ষ্য হলো সারাদেশে ফুটবলকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি করা। সেই লক্ষ্য থেকেই ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ আয়োজন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।
2.png)
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬