রাজনীতিরাজনীতি

৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলার কথাও জানান তিনি।

সুবাস সোম
সুবাস সোম
৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি -সংগৃহীত

৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু ভর্তি একটি ব্যাগ উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার ভাষ্য, একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। অতীতের মতো ভবিষ্যতেও কোনো গোষ্ঠী নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এছাড়া বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সরকারের ধারণা রয়েছে।

এদিকে, এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : আওয়ামী_লীগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৫ই আগস্ট

কাল মহাকাল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু ভর্তি একটি ব্যাগ উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার ভাষ্য, একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। অতীতের মতো ভবিষ্যতেও কোনো গোষ্ঠী নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এছাড়া বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সরকারের ধারণা রয়েছে।

এদিকে, এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত