রাজনীতি
নির্বাচনোত্তর রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আশা করা হলেও বর্তমান নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে বলপ্রয়োগের পুরোনো ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয় বলে অভিহিত করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ভিন্নমত বা বিরোধিতা থাকতেই পারে, তবে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সম্প্রতি হবিগঞ্জে তাঁদের দলীয় কর্মসূচিতে পুলিশি বাধা প্রদান এবং একাধিকবার নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তাঁর মতে, এ ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো রাজনৈতিকভাবে একটি দলের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনবে।
এ সময় স্থানীয় সুশাসন ও উন্নয়নের প্রসঙ্গ টেনে দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ডের ইজারা ও কর আদায় নিয়েও কড়া বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি স্পষ্ট করেন, পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট নিয়মের আওতায় সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর আদায় করা যেতে পারে। তবে এর বাইরে আইনবহির্ভূতভাবে অতিরিক্ত কোনো অর্থ বা চাঁদা আদায় করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। প্রশাসনের যথাযথ অনুমোদন ও নির্ধারিত হারের বাইরে কোনো ব্যক্তি বা চক্র যেন কোনো স্থান থেকে অবৈধভাবে অর্থ তুলতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
বিষয় : হাসনাত আবদুল্লাহ
2.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬