রাজনীতিরাজনীতি

সরকার আগের শাসনের পথেই হাঁটছে: জামায়াত আমির

'বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের চর্চা আগের সরকারেরই প্রতিচ্ছবি'—মন্তব্য ডা. শফিকুর রহমানের।

সরকার আগের শাসনের পথেই হাঁটছে: জামায়াত আমির
ছবি -সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘদিন বিরোধী দলে থেকে নির্যাতনের শিকার হওয়া বর্তমান ক্ষমতাসীনরাই এখন ক্ষমতায় এসে আগের সরকারের দমন-পীড়নের পথ অনুসরণ করছেন।

রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে, তা আগের সরকারের কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।

তিনি দাবি করেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান ঘটলেও বর্তমান সময়ে একই ধরনের আচরণ ফিরে আসছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, ২০২৪ সালের ১ আগস্ট দলটি নিষিদ্ধ ঘোষণার পর বিএনপি, এলডিপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছিল। তবে ক্ষমতা স্থায়ী করার উদ্দেশ্যে নেওয়া সেই সিদ্ধান্তের পর অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সরকারের পতন ঘটে। এ ঘটনাকে তিনি আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

বিষয় : ড. শফিকুর রহমান

কাল মহাকাল

রোববার, ০২ আগস্ট ২০২৬

সরকার আগের শাসনের পথেই হাঁটছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘদিন বিরোধী দলে থেকে নির্যাতনের শিকার হওয়া বর্তমান ক্ষমতাসীনরাই এখন ক্ষমতায় এসে আগের সরকারের দমন-পীড়নের পথ অনুসরণ করছেন।

রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে, তা আগের সরকারের কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।

তিনি দাবি করেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান ঘটলেও বর্তমান সময়ে একই ধরনের আচরণ ফিরে আসছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, ২০২৪ সালের ১ আগস্ট দলটি নিষিদ্ধ ঘোষণার পর বিএনপি, এলডিপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছিল। তবে ক্ষমতা স্থায়ী করার উদ্দেশ্যে নেওয়া সেই সিদ্ধান্তের পর অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সরকারের পতন ঘটে। এ ঘটনাকে তিনি আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত