জাতীয়
গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে। এর আগে একই ওজনের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
কমিশনের ঘোষণায় বলা হয়েছে, নতুন মূল্য সংযোজন কর (মূসক)সহ খুচরা পর্যায়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নিয়মিত মাসভিত্তিক মূল্য সমন্বয়ের অংশ হিসেবে আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন বিবেচনায় এনে বিইআরসি এলপিজির নতুন দাম নির্ধারণ করে থাকে। নতুন ঘোষণার ফলে দেশের লাখো এলপিজি ব্যবহারকারী পরিবারকে এখন থেকে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে আগের তুলনায় ৭০ টাকা বেশি গুনতে হবে।
বিষয় : মূল্য বৃদ্ধি এলপিজি
2.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬