বানিজ্য
বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। এ উদ্দেশ্যে তারা শিগগিরই বাংলাদেশ সফর করে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন এবং কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে, তা বিস্তারিতভাবে মূল্যায়ন করবেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সফরকালে তিনি সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এই বিশেষ দূত।
বিষয় : বিনিয়োগ যুক্তরাষ্ট্র সার্জিও গর
2.png)
শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬