জাতীয়
বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা, বিচারের আশ্বাস সরকারের
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ একাধিক মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কূটনৈতিক ও আইনি তৎপরতা জোরদার করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও নথি বিনিময় অব্যাহত রয়েছে।
রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউএই কর্তৃপক্ষ বেনজীর আহমেদের বিষয়ে কিছু তথ্য ও নথিপত্র চেয়েছিল। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সেসব নথি তাদের কাছে পাঠিয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, ইউএই তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রত্যাবাসন-সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। একই সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করছে।
তিনি বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। দেশে ফিরিয়ে আনার পর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
শামা ওবায়েদ আরও জানান, প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
বিষয় : বেনজির আহমেদ প্রত্যাবাসন
2.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬