রাজনীতি
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যুক্ত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনা এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া)। মূল অনুষ্ঠানটি সংগঠনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে পতন ঘটেছিল শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের। দেশ ছাড়ার পর গত দুই বছরে তিনি কোনো জনসমক্ষে আসেননি কিংবা আনুষ্ঠানিক কোনো গণমাধ্যমেও বক্তব্য রাখেননি। ফলে ক্ষমতা হারানোর দীর্ঘ সময় পর এই ভার্চুয়াল উপস্থিতি তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এফসিসি সাউথ এশিয়ার পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী, এই ভার্চুয়াল আয়োজনে সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। প্যানেল আলোচকদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক সরকারের আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক।
এ ছাড়া প্যানেলে আরও যুক্ত থাকবেন সাবেক জাতীয় ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের মেয়াদ শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমান সরকারের আমলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যেমন চলমান রয়েছে, তেমনি সন্ত্রাসবিরোধী আইনে আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বিষয় : শেখ হাসিনা
2.png)
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬