জাতীয়জাতীয়

এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। আবেদন যাচাই, প্রয়োজনীয় দলিল নির্ধারণ এবং প্রযুক্তিগত জটিলতা দূর করতে সুপারিশ দেবে কমিটি।

এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ
ছবি -সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্য বাস্তবায়নে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা আবেদন যাচাইয়ের প্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

রোববার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে আবেদনকারীদের জমা দেওয়া বিভিন্ন প্রমাণপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণে এই কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। আর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে এনআইডিতে কী ধরনের তথ্য পরিবর্তনের আবেদন আসে, সেগুলোর শ্রেণিবিন্যাস করা এবং প্রতিটি ধরনের সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা প্রস্তুত করা। পাশাপাশি ‘ঘ’ ক্যাটাগরিতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বাতিল হওয়া আবেদন পুনরায় জমা দিলে, যথাযথ দলিল সংযুক্ত থাকলে কীভাবে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে, সে বিষয়ে সুপারিশও করবে কমিটি।

এ ছাড়া আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ, ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তির সময় সৃষ্ট জটিলতা দূর করতে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে মতামত দেওয়া এবং এনআইডি লক, আনলক ও রোলব্যাক সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণেও সুপারিশ করবে এই কমিটি।

নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

বিষয় : এনআইডি সংশোধন ইসি

কাল মহাকাল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত