রাজনীতিরাজনীতি

ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা ঠেকাতে সহযোগিতা চাইল বাংলাদেশ

ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনাসহ নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারেন, সে বিষয়ে দিল্লির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

সুমিত রায়হান
সুমিত রায়হান
ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা ঠেকাতে সহযোগিতা চাইল বাংলাদেশ
ছবি -সংগৃহীত

ভারতের ভূখণ্ড ব্যবহার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এমন কার্যক্রম দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে ঢাকা।

সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রসঙ্গও উঠে আসে, যেখানে বলা হচ্ছে পলাতক শেখ হাসিনা আগামী ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন।

এ বিষয়ে হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন কিংবা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কোনো তৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সতর্ক থাকার কথা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, গঠনমূলক সম্পৃক্ততা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দুই দেশের বিভিন্ন ইস্যুর দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলেও মত প্রকাশ করে।  

বিষয় : শেখ হাসিনা হুমায়ুন কবির

কাল মহাকাল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা ঠেকাতে সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত