বিনোদনবিনোদন

ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে ১৫ মাস পর দেশে ইলিয়াস কাঞ্চন

দীর্ঘদিন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আগামী সপ্তাহেই আবার যুক্তরাজ্যে ফিরতে হবে তাকে।

ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে ১৫ মাস পর দেশে ইলিয়াস কাঞ্চন
ছবি -সংগৃহীত

দীর্ঘ ১৫ মাসের চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) যুক্তরাজ্য থেকে দেশে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।”

জানা গেছে, ‘নিরাপদ সড়ক চাই’-এর আসন্ন মহাসমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যেই আপাতত দেশে ফিরেছেন এই বরেণ্য অভিনেতা। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দীর্ঘ সময়ের সফর নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার গুরুত্বপূর্ণ ফলোআপ পরীক্ষা রয়েছে। সে কারণে ১৪ আগস্টের আগেই তাকে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হবে।

ব্রেন টিউমার ধরা পড়ার পর গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালের চিকিৎসার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যান।

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় অংশ সফলভাবে অপসারণ করলেও জটিলতার ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর কয়েক ধাপে দীর্ঘ চিকিৎসা চলে। শুরুতে টানা তিন মাস কেমোথেরাপির সঙ্গে ওরাল থেরাপি দেওয়া হয়। এরপর আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার দেশে ফেরার খবরে ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। তবে চিকিৎসা এখনও শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী চিকিৎসার জন্য তাকে আবারও লন্ডনে যেতে হবে।

বিষয় : ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমার

কাল মহাকাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে ১৫ মাস পর দেশে ইলিয়াস কাঞ্চন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ১৫ মাসের চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) যুক্তরাজ্য থেকে দেশে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।”

জানা গেছে, ‘নিরাপদ সড়ক চাই’-এর আসন্ন মহাসমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যেই আপাতত দেশে ফিরেছেন এই বরেণ্য অভিনেতা। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দীর্ঘ সময়ের সফর নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার গুরুত্বপূর্ণ ফলোআপ পরীক্ষা রয়েছে। সে কারণে ১৪ আগস্টের আগেই তাকে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হবে।

ব্রেন টিউমার ধরা পড়ার পর গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালের চিকিৎসার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যান।

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় অংশ সফলভাবে অপসারণ করলেও জটিলতার ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর কয়েক ধাপে দীর্ঘ চিকিৎসা চলে। শুরুতে টানা তিন মাস কেমোথেরাপির সঙ্গে ওরাল থেরাপি দেওয়া হয়। এরপর আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার দেশে ফেরার খবরে ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। তবে চিকিৎসা এখনও শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী চিকিৎসার জন্য তাকে আবারও লন্ডনে যেতে হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত