জাতীয়জাতীয়

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের কড়া নিরাপত্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

সুমন শাহরিয়ার
সুমন শাহরিয়ার
 ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের কড়া নিরাপত্তা
ছবি -সংগৃহীত

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটি কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যাতে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার প্যাট্রলিং আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে সংঘবদ্ধ অপরাধ দমন, সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে বাহিনীটি বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

র‌্যাব জানায়, দিবসটি ঘিরে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার ঝুঁকি মূল্যায়ন করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হবে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের র‌্যাব সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসটির এক সপ্তাহ আগে থেকেই ইউনিফর্মধারী ও সাদা পোশাকের সদস্যরা নজরদারি চালিয়ে আসছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার প্যাট্রলিংও বাড়ানো হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

বিষয় : ৫ই আগস্ট র‍্যাব

কাল মহাকাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের কড়া নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত