সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

এনসিপিতে না যাওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। দায়িত্ব, কাজের সুযোগ ও ব্যক্তিগত বাস্তবতার কথা তুলে ধরে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এনসিপিতে না যাওয়ার কারণ জানালেন আব্দুল কাদের
ছবি -সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সামনের সারির অনেক ছাত্রনেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিলেও ভিন্ন পথ বেছে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। কেন তিনি নতুন দলটিতে যোগ দেননি, সেই প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল কাদের বলেন, আপাতত সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার কোনো আকাঙ্ক্ষা তার নেই। তার ভাষ্য, জুলাইয়ের আগে যে আদর্শ ও প্রতিশ্রুতির কথা বলতেন, তা বাস্তবায়নের চেষ্টা করতেন। কিন্তু বর্তমান রাজনীতিতে কথার সঙ্গে কাজের মিল কমে গেছে, দায়বদ্ধতার জায়গাটিও দুর্বল হয়ে পড়েছে। এমন বাস্তবতায় তিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেননি।

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন তিনি জানতে চান, সেখানে তার দায়িত্ব কী হবে। জবাবে তাকে নিজের নির্বাচনী আসন গোছানোর বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়। তবে এ ধরনের রাজনীতিতে আগ্রহী নন বলে জানান আব্দুল কাদের।

তার মতে, এনসিপির একটি বড় সীমাবদ্ধতা হলো— সেখানে দায়িত্ব নিতে হলেও কার্যকরভাবে কাজ করার সুযোগ সীমিত। এই কারণেই তিনি দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

আব্দুল কাদের আরও জানান, শুধু এনসিপিই নয়, দেশের কয়েকটি মূলধারার রাজনৈতিক দল এবং বামপন্থি দল থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি আশাবাদী নন। তাই আপাতত কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন না।

রাজনীতির পাশাপাশি নিজের পারিবারিক দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, পরিবারের বড় সন্তান হিসেবে তার দুই ছোট ভাই রয়েছে। এতদিন রাজনৈতিক ব্যস্ততার কারণে পরিবারের দিকে তেমন মনোযোগ দিতে পারেননি। তার বাবা একজন দারোয়ান হিসেবে কাজ করেন এবং মা দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি নানীর মৃত্যু তাকে পরিবারের প্রতি দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

তবে রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না বলেও স্পষ্ট করেন আব্দুল কাদের। তিনি বলেন, তিনি রাজনৈতিক মানুষ এবং ভবিষ্যতেও রাজনীতি করবেন। তবে এই মুহূর্তে কিছুটা বিরতি নিয়ে পরিবারের পাশে থাকতে চান।

বিষয় : আব্দুল কাদের সমন্বয়ক

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এনসিপিতে না যাওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত