সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

আইনশৃঙ্খলা নয়, সংবিধানেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম

রাজধানীতে জুলাই নারী সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে নারীদের অবদান, নিরাপত্তা এবং গণহত্যার বিচারের দাবিও তুলে ধরেন।

আইনশৃঙ্খলা নয়, সংবিধানেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম
ছবি -সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আইনশৃঙ্খলা উন্নয়নের দিকে নেই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নারীশক্তি আয়োজিত ‘জুলাই নারী সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকের প্রত্যাশা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যাচ্ছে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই একটি ঐতিহাসিক দিন। সে সময় রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেই রাষ্ট্রপতি এখনো দায়িত্বে রয়েছেন। তিনি দাবি করেন, ১৪ জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকার কারণেই পরদিন ১৫ জুলাই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেই ঘটনার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনে নারী-পুরুষ সমানভাবে অংশ নিয়েছিলেন। নারীরা আন্দোলনের সামনের সারিতে থাকায় বিভিন্নভাবে তাদের টার্গেট করা হয়েছিল। তবে আন্দোলনের পর রাজনৈতিক ও সামাজিক পরিসরে নারীদের জন্য কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করা সম্ভব হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এরপরও নারীরা আন্দোলনের শক্তি হিসেবে পাশে রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এনসিপির আহ্বায়ক বলেন, বিশেষ করে প্রান্তিক নারীদের দাবি ও সমস্যাগুলো সামনে এনে সেগুলো বাস্তবায়নে নারীশক্তিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তব্যে জুলাই গণহত্যার বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে দিয়েছে, তা তাঁর জানা নেই। একই সঙ্গে ইনুর ১০ বছরের সাজা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের শাস্তি কোনোভাবেই কাম্য নয়।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী নাহিদ ইসলাম. আইনশৃঙ্খলা

কাল মহাকাল

বুধবার, ১৫ জুলাই ২০২৬

আইনশৃঙ্খলা নয়, সংবিধানেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত