সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 অর্থনীতিঅর্থনীতি

আল-আরাফাহ ব্যাংকের পর্ষদে ফিরলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে আল-আরাফাহ ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। পাঁচ স্বতন্ত্র পরিচালক বহাল থাকায় পর্ষদ সদস্যের সংখ্যা বেড়ে হয়েছে ১৯।

আল-আরাফাহ ব্যাংকের পর্ষদে ফিরলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
ছবি -সংগৃহীত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে নতুন করে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগে থেকে দায়িত্বে থাকা পাঁচ স্বতন্ত্র পরিচালকসহ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে আর্থিক অবস্থার উন্নতি এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সক্রিয় উপস্থিতি বিবেচনায় নিয়ে তাদের আবারও পরিচালনা পর্ষদে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল, তার মধ্যে আল-আরাফাহ ব্যাংকের পরিস্থিতি তুলনামূলকভাবে উন্নত হয়েছে। অন্য কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে উদ্যোক্তা পরিচালকদের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তারা সক্রিয় থাকায় তাদের আবার পরিচালনা পর্ষদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন উদ্যোক্তা পরিচালকদের মধ্যে কেডিএস গ্রুপের তিনজন রয়েছেন। তারা হলেন— কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া কেওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক হিসেবে রয়েছেন শরিফ উদ্দিন তসলিম।

পর্ষদের অন্য নতুন সদস্যরা হলেন— বদিউর রহমান, মো. এনায়াত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবদুস সালাম এবং লিয়াকত আলী চৌধুরী।

এদিকে বর্তমান স্বতন্ত্র পরিচালকরা— খাজা শাহরিয়ার, মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান— নতুন পর্ষদেও দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনর্গঠিত ১৯ সদস্যের পরিচালনা পর্ষদ নিজেদের মধ্য থেকে নতুন চেয়ারম্যান নির্বাচন করবে।

বিষয় : আল-আরাফাহ ব্যাংক পরিচালনা পর্ষদ

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আল-আরাফাহ ব্যাংকের পর্ষদে ফিরলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত