সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, কারাগারে পাঠাল আদালত

নিষিদ্ধ সংগঠন ও নেতাদের মুক্তির দাবিতে বের হওয়া মিছিল থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, কারাগারে পাঠাল আদালত
ছবি -সংগৃহীত

রাজধানীর কুড়িল এলাকায় মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাতটার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের পরপরই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকালের দিকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে হঠাৎ একটি মিছিল বের হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ নেতাদের মুক্তির দাবিতে মিছিলটি বের করেছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি কুড়িল বিশ্বরোড এলাকার দিকে অগ্রসর হলে ভাটারা থানা পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা চালায়। পালানোর সময় তারা একটি মাইক্রোবাসে ওঠলে বনানী থানা পুলিশ তাদের গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে ওই ১৪ জনকে আটক করে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (অপারেশনস) মঈন উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয় : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১৪ জন নেতা-কর্মীকে আটক বনানী থানা

কাল মহাকাল

বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, কারাগারে পাঠাল আদালত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর কুড়িল এলাকায় মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাতটার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের পরপরই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকালের দিকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে হঠাৎ একটি মিছিল বের হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ নেতাদের মুক্তির দাবিতে মিছিলটি বের করেছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি কুড়িল বিশ্বরোড এলাকার দিকে অগ্রসর হলে ভাটারা থানা পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা চালায়। পালানোর সময় তারা একটি মাইক্রোবাসে ওঠলে বনানী থানা পুলিশ তাদের গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে ওই ১৪ জনকে আটক করে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (অপারেশনস) মঈন উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত