জন দুর্ভোগ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে একাধিক রাস্তা। বিশেষ করে বর্ষার মৌসুমে রাস্তাগুলোর উপর পানি জমাট বেঁধে কাদার সৃষ্টি হয়, যা পথচারী এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। এ নিয়ে স্থানীয় যুবক ও এলাকাবাসীরা ব্যতিক্রমী প্রতিবাদ হিসাবে রাস্তার কাদাযুক্ত স্থানে ধান রোপণ করেছেন।
রবিবার (১৬ই আগস্ট '২৬) সকাল ১১টায় কৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৈখালীর রাস্তায় ধান রোপণ করে স্থানীয় যুবকরা এই প্রতিবাদ জানান। এলাকাবাসীর অভিযোগ, মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত এই রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। বর্ষার মৌসুমে রাস্তায় হাঁটু সমান কাদা জমে, যার ফলে সাধারণ পথচারীসহ কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না।
স্থানীয় বাসিন্দা এবাদুল ইসলামসহ কয়েকজন কাল মহাকালকে বলেন, 'আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভোগান্তির শেষ নেই। আমি ছোট বেলা থেকে দেখছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি অবহেলিত। দীর্ঘ বছরে কোনো প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষার মৌসুমে রাস্তায় হাঁটু সমান কাদা সৃষ্টি হয়। রাস্তাটি দিয়ে এলাকার কমলমতি ছাত্র/ছাত্রী, সরকারী, বেসরকারী চাকুরীজীবীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।'
বিশেষ করে জরুরী রোগী নিয়ে রাস্তা দিয়ে যানবাহনে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ না থাকায়, বিকল্প হিসাবে নদী পথে ট্রলার যোগে নিতে হয় দীর্ঘ সময় ধরে। তার মধ্যে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা থাকে। বিষয়টি নিয়ে বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বলেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম কাল মহাকালকে জানান, 'আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পরে বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন করি। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি সীমান্ত সড়ক নামে কার্পেটিং এর জন্য অনুমোদন হয়েছে। খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।'
স্থাণীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ কাল মহাকালকে বলেন, 'আমি ফেসবুক হতে প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছি। উক্ত রাস্তাটি দ্রুত কার্পেটিং হবে।' এ ধরনের প্রতিবাদ এলাকাবাসীর ন্যায্য দাবির প্রতি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দ্রুত কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।
2.png)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬