বাংলাদেশবাংলাদেশ

হামলার অভিযোগে কুষ্টিয়ায় জামায়াতের সংবাদ সম্মেলনঃ ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গণঅধিকার পরিষদের চিহ্নিত নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ জামায়াতের। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছেন মুফতি আমীর হামজা।

মোঃ আলফাত হোসেন
মোঃ আলফাত হোসেন
হামলার অভিযোগে কুষ্টিয়ায় জামায়াতের সংবাদ সম্মেলনঃ ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার প্রতিবাদে জেলা জামায়াতের নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, দলের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, মমিন বিশ্বাসসহ জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।

লিখিত বক্তব্যে মুফতি আমীর হামজা দাবি করেন, শনিবার নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে তার গাড়িবহরে গণঅধিকার পরিষদের চিহ্নিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তার অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে।

তিনি বলেন, কুষ্টিয়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা তার দায়িত্ব উল্লেখ করে তিনি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে হামলাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

জামায়াত নেতারা পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

এদিকে মুফতি আমীর হামজা কুষ্টিয়া-৩ আসনের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে  অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলনে যাওয়ার কর্মসূচি নেওয়া হবে।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয় : আমির হামজা গাড়িতে হামলা প্রতিবাদ

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

হামলার অভিযোগে কুষ্টিয়ায় জামায়াতের সংবাদ সম্মেলনঃ ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত