লোকাল ফোকাস
রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে নীলফামারী জেলা পুলিশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, দিনাজপুরের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নীলফামারীকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দিনাজপুর জেলা পুলিশ।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই, দিনাজপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাহফুজ্জামান আশরাফ, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবুল কাশেম মো. বাকীবিল্লাহ।
এ সময় রেঞ্জ পুনাক, রংপুরের সভানেত্রী শাহানা আক্তার এবং পুনাক, দিনাজপুরের সভানেত্রী ফারিহা বিনতে হক উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি আমিনুল ইসলাম চ্যাম্পিয়ন দিনাজপুর জেলা পুলিশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স-আপ নীলফামারী জেলা পুলিশ দলের হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেন।
2.png)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬