জাতীয়জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই

শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যে দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট হয়েছে বলে জানিয়েছে ঢাকা। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোসহ কয়েকটি বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই
ছবি -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ। সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে ঢাকা।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র একে এম শহীদুল করিম এসব কথা বলেন। তিনি জানান, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে।

তবে শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বলে মনে করছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যের কারণে সফর আয়োজনের পরিবেশ নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শহীদুল করিম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য দুই দেশের মধ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাকা। পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসব বিষয়ে এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সরকার জানিয়েছে, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। এ ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিই অনুসরণ করা হবে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর পরিবেশ নেই

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ। সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে ঢাকা।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র একে এম শহীদুল করিম এসব কথা বলেন। তিনি জানান, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে।

তবে শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বলে মনে করছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যের কারণে সফর আয়োজনের পরিবেশ নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শহীদুল করিম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য দুই দেশের মধ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাকা। পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসব বিষয়ে এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সরকার জানিয়েছে, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। এ ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিই অনুসরণ করা হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত