জাতীয়
ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একবারে পাঁচ বছর মেয়াদে ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ চালুর ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভার বিষয় ছিল ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’।
মো. আব্দুস সালাম বলেন, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে জোর-জবরদস্তির পরিবর্তে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায় ডিএসসিসি। ব্যবসায়ীরা যাতে অফিসে না এসেও ঘরে বসে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর পরিশোধের সুযোগও অনলাইনে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচ বছর মেয়াদে ট্রেড লাইসেন্স নবায়নের দাবিকে ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
সাইনবোর্ডের কর নির্ধারণ নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষ্য, রাজধানীর বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনেক সাইনবোর্ডের প্রকৃত আয়তন অনুযায়ী কর নির্ধারণ করা হয় না। তবে এ ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি না করে স্বচ্ছ ও ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
সভায় রাজধানীর যানজট, ফুটপাত দখল ও অবৈধ হকারকে নগরের বড় সমস্যাগুলোর মধ্যে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, হকার ও ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। নির্ধারিত সংখ্যার ভিত্তিতে তাদের লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি নিবন্ধিত ব্যক্তি ও যানবাহনের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে।
ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় দীর্ঘদিনের বকেয়া ট্রেড লাইসেন্স এবং সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটের ভাড়া আদায়ের সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এ জন্য বাজারভিত্তিক সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতাদের।
পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আব্দুস সালাম। পুরান ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর প্রত্যাশা, নাগরিকদের কাছে ঢাকা এমন একটি শহর হিসেবে গড়ে উঠবে, যে শহরকে তারা নিজেদের শহর হিসেবে গর্বের সঙ্গে ধারণ করবেন।
যানজট, ফুটপাত দখল, চাঁদাবাজি ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ী সমাজের সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
সভায় সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। এ সময় দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসিসিআইয়ের পরিচালক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিষয় : নবায়ন ট্রেড লাইসেন্স ৫ বছর
2.png)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬