রাজনীতি
রাষ্ট্রপতি হলে দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব পেলে সর্বোচ্চ সততা ও ইমানদারির সঙ্গে কাজ করার চেষ্টা করবেন।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরে অলি আহমদ বলেন, ‘আমি সর্বোচ্চ ইমানদারি রাখার চেষ্টা করব। বেইমানি বা মোনাফেকি করব না।’
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতেও দল-মত, জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। নিজের কোনো ভুল নেই—এমন দাবি তিনি করেননি। তাঁর ভাষায়, মানুষ মাত্রই ভুল করে।
কর্নেল অলি বলেন, ‘আমি কখনো মোনাফেকি করব না। আমার অতীত রেকর্ড এটাই বলে। আমি দল-মত, জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে জাতির জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার ভুলভ্রান্তি যে নেই, তা বলব না। মানুষ মাত্রই ভুল।’
নিজের ভুল হওয়ার সম্ভাবনার কথাও স্বীকার করে তিনি বলেন, ভুল মানুষেরই হয়। এ প্রসঙ্গে তিনি বাবা আদম (আ.)-এর কথা উল্লেখ করেন।
কর্নেল অলি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রশাসন ও রাজনীতির ক্ষেত্রে তিনি নতুন নন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় থেকেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। তখন রাজনীতি সম্পর্কে পুরোপুরি না বুঝেই তিনি এতে যুক্ত হয়েছিলেন বলে জানান।
তাঁর ভাষ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি সচেতনভাবে রাজনীতিতে ভূমিকা রাখেন। পাকিস্তানের বিরুদ্ধে একজন ক্যাপ্টেন হিসেবে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।
অলি আহমদ বলেন, একজন মানুষ পরিণত না হলে জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে যাওয়া সম্ভব নয়। তাই দল-মতের বাইরে গিয়ে জনগণের জন্য কাজ করাকে তিনি কঠিন কিছু মনে করেন না।
দেশের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক, তাদের কোনো কর্মসূচি যদি জনগণের স্বার্থে হয়, তাহলে তিনি সেই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
১৯৯১ সালের পর যোগাযোগমন্ত্রী থাকার সময়ের একটি ঘটনাও সাক্ষাৎকারে তুলে ধরেন অলি আহমদ। তিনি জানান, তখন তাঁকে দল থেকে শুধু বিএনপির জন্য কাজ করতে বলা হয়েছিল। এর বিরোধিতা করেছিলেন তিনি। এমনকি ওই অবস্থানের কারণে পদত্যাগের কথাও জানিয়েছিলেন।
বিষয় : রাষ্ট্রপতি নির্বাচন অলি আহমদ
2.png)
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬