জাতীয়
বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। তাঁদের মধ্যে সাতজন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সাত এএসপিকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।
অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা হলেন র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার রিজার্ভ পুলিশ ফোর্সের (আরআরএফ) এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে তাঁদের অবসর দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
2.png)
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬