জাতীয়জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক

ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলে ছিল যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ইতিবাচক সূচক বিনিয়োগ টানবে বলে মনে করছে মার্কিন ব্যবসায়ী মহল।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক
ছবি -সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতারা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগের সুযোগ, বেসরকারি খাতের ভূমিকা ও অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এতে যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ছিলেন। প্রতিনিধিদলে এক্সিলারেট এনার্জি, শেভরন, মেটা, মেটলাইফ, বোয়িং ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। তাঁর সঙ্গে ছিলেন ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশপ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কীভাবে বিনিয়োগ আরও বাড়ানো যায়, বৈঠকে সে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

অতুল কেশপ বলেন, বৈঠকে অংশ নেওয়া ২৫টি কোম্পানিই বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য অর্জনে বেসরকারি খাত বিনিয়োগের পাশাপাশি কারিগরি জ্ঞান দিয়েও বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকও বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক বলে মন্তব্য করেন অতুল কেশপ। তাঁর মতে, অর্থনীতির এই ইতিবাচক প্রবণতা বাংলাদেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী

কাল মহাকাল

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত