লোকাল ফোকাসলোকাল ফোকাস

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩

ফেরদৌস স্টিলের ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। আহত হয়েছেন অন্তত ১০ শ্রমিক, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু।

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩
ছবি -সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফেরদৌস ওয়াহিদ বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ১০ শ্রমিক আহত হওয়ার তথ্য পেয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। সংস্থাটির চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, তাঁদের কাছে একজনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। অন্য আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

স্ক্র্যাপ জাহাজের ট্যাংকারে কীভাবে বিষাক্ত গ্যাস জমল এবং তা নিয়ন্ত্রণে ইয়ার্ডে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বিষয় : শিপব্রেকিং ইয়ার্ড

কাল মহাকাল

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফেরদৌস ওয়াহিদ বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ১০ শ্রমিক আহত হওয়ার তথ্য পেয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। সংস্থাটির চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, তাঁদের কাছে একজনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। অন্য আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

স্ক্র্যাপ জাহাজের ট্যাংকারে কীভাবে বিষাক্ত গ্যাস জমল এবং তা নিয়ন্ত্রণে ইয়ার্ডে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত