লোকাল ফোকাস
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনজনের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬