বাংলাদেশ
রাজধানী ঢাকায় আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে নগরবাসীর অস্বস্তি বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৩৩ মিনিটে সূর্যোদয় হবে।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কসংকেত দেয়নি আবহাওয়া অধিদপ্তর। তাই এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে হবে না।
তবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
বিষয় : আবহাওয়া
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬