রাজনীতি
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে হঠাৎ মিছিল বের করেন। দ্রুতগতিতে মিছিলটি মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক দিয়ে এগিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচলও।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
ওসি ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হচ্ছিলেন। তাঁদের কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসেছিলেন। অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় স্থানীয় জনতার গণপিটুনিতে একজন আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয় : আওয়ামী লীগ ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬